জগন্নাথপুরে মজিদপুর টু এরালিয়া বাজার সড়ক মরণ ফাঁদে পরিনত, জনগণের ভোগান্তি

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

জগন্নাথপুরে মজিদপুর টু এরালিয়া বাজার সড়ক মরণ ফাঁদে পরিনত, জনগণের ভোগান্তি

 

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের মজিদপুর পয়েন্ট হইতে এরালিয়া বাজার এর সাথে সংযোগ স্থাপনকারী প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পুকুরে পরিনত হওয়ার পাশা-পাশি পিছ ঢালাই উঠে গেছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ ও পায়ে হেটে চলাচলকারী পথচারীরা চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। প্রতিনিয়ত ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে।
২১ শে জুন সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায়  পাগলা – জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহা-সড়কের মজিদপুর পয়েন্ট থেকে ঘোরারগাঁও হয়ে এরালিয়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা -পানিতে একাকার হয়ে আছে। এমনকি পিচ ঢালাই উঠে গিয়ে দাদরা-খাদরা হয়ে আছে। যার ফলে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ ও পথচারীরা এবং স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা জীবন এর ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই সড়ক দিয়ে শতশত জনসাধারণ প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন- জীবিকার তাগিদে জগন্নাথপুর উপজেলা সদর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন। প্রায় সময়ই ছোট -খাটো দুর্ঘটনা ঘটছে। বিধায় জনস্বার্থে এই সড়কটি সংস্কার কাজ করা একান্ত প্রয়োজন।
এ ব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি চালক আক্তার , হাসান অটোরিক্সা ও মিশুক গাড়ী এ সহ একাধিক চালক তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবন -জীবিকার তাগিদে অনেক কষ্টে এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী চালাচ্ছি। গাড়ীর চাকার চাপে গর্তে জমে থাকা কাদা-পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ে। এতে অনেক কথাবার্তা শুনতে হয়। জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে এলাকার সচেতন মহল তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, দীর্ঘদিন হলো এই সড়কে সংস্কারকাজ হয়নি। ভাঙা-চোড়া এই সড়ক দিয়ে বর্ষা মৌসুমে কাদাপানি মাড়িয়ে ও হেমন্তকালে যানবাহনে ও পায়ে হেটে প্রতিনিয়ত চলাচল করত গিয়ে চরমভোগান্তী পোহাতে হচ্ছে। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহূর্তে বাড় ধরনের অনাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য স্থানীয় এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ