জগন্নাথপুরে হাফেজ নাঈম এর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬

জগন্নাথপুরে হাফেজ নাঈম এর নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার::
তথাকথিত হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্রনেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে মামলা থেকে খালাস ও নিঃশর্ত মুক্তির দাবিতে জগন্নাথপুরে যুব জমিয়তের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বাদ আসর জগন্নাথপুর পৌর পয়েন্টে যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহীম খলিলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ-সাধারন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছলিম আহমদ কাসেমী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, আঞ্জুমানে তালামিয সুনামগঞ্জ জেলার দায়িত্বশীল ছাত্রনেতা মুহি উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা সৈয়দ আবিদ আহমদ, হাফিজ মাওলানা মনছুরুল হাসান, মাওলানা ফয়েজ আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ রাইয়ান আহমদ প্রমূখ।

দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর পৌর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আহমদ শফী, হাফিজ মাওলানা সাঈদ আহমদ, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা বায়জিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, মাওলানা আতিকুর রহমান কামালী, হাফিজ আবু তাহের, হাফিজ কামরুল ইসলাম, হাফিজ আখতারুজ্জামান আক্তার, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা রায়হান ছাত্রনেতা হাফিজ আজহাদ আহমদ, হাফিজ রিজান আহমদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, তারা এ রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রায় পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি তারা শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে মুক্তির দাবি অব্যাহত রাখার ঘোষণা দেন। অবিলম্বে প্রশ্নবিদ্ধ এই রায় বাতিল করুন, অন্য আসামীদের মতো খালাস এবং মুক্তি দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ