প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে বৃহত্তর বালিকান্দী গ্রাম এর উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বৃহত্তর বালিকান্দী গ্রাম এর রাস্তা ও কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার লক্ষে বৃহত্তর বালিকান্দী গ্রামবাসীর আয়োজনে ২৩ শে জুন রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বালিকান্দী গ্রাম নিবাসী বিশিষ্ট সালিসি ব্যক্তি প্রয়াত মির্জা ঈসকন্দর সাহেবের বাড়ীতে বিশিষ্ট মুরব্বী ও সালিসি ব্যক্তি শরীফ উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবুল বশর ইয়াহিয়া, বিশিষ্ট মুরব্বী মোঃ জমির আলী, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার অপারেশন ম্যানেজার মোঃ তালিমুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী কবির উদ্দিন, নজরুল ইসলাম, মির্জা আব্দুল লতিফ ( সাবেক মেম্বার) , নূরুল হক, শায়েস্তা মিয়া, নুরুজ্জামান, আজিজুল হক আজিবুল, শুকুর আলী, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, মনোরুল হক , বাবুল মিয়া, শাহেদ আহমেদ, শাহ আলম ও আনোয়ার হোসেন শিপু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর বালিকান্দী গ্রামের মুরুব্বীয়ান ও যুব সমাজ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest