প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
সাহেদুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জৈন্তাপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সার্বিক তত্ত্বাবধানে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬” অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সিলেটের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ দেব নাথ। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।
রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু সালেহ মো. আরিফ চৌধুরী এবং সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক শুভাশীষ পাল।
স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, রিপোর্টাস ক্লাবের সভাপতি সাহেদ আহমদ,সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্হানীয় মুক্তিযোদ্ধা, ব্যাংকার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে জালনোট সনাক্তকরণের বিভিন্ন কৌশল, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং জালনোটের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, জালনোট দেশের অর্থনীতির জন্য একটি বড় হুমকি। সাধারণ মানুষকে নোট গ্রহণের সময় সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তা দ্রুত নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। তারা আরও বলেন, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জালনোটের বিস্তার রোধ করা সম্ভব।
বক্তারা জালনোট তৈরি, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে বলেও উল্লেখ করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest