জৈন্তাপুর উপজেলা বাউল দলের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬

জৈন্তাপুর উপজেলা বাউল দলের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

সাহেদুর রহমান  জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

জৈন্তাপুর উপজেলা বাউল দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্য  বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন সিলেট জেলা জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি মুক্তার আহমদ বকুল ও সাধারণ সম্পাদক নেমান উদ্দিন রিমন এর যৌথ সাক্ষরে বাউল নাছির কে আহবায়ক, নাছির উদ্দীন কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও নাছির উদ্দীন রাজ কে সদস্য সচিব করে ৩৫ সদস্য  বিশিষ্ট জৈন্তাপুর উপজেলা বাউল দলের কমিটি অনুমোদন করা হয়েছে। জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী বাউল দলকে শক্তিশালী করতে নতুন কমিটির সকলের প্রতি ঐক্যবদ্ধ  ভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান আর বলেন বাংলাদেশ বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ গুলোকে জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে এবং জাতীয়তাবাদী শক্তিকে আর বেগবান করতে অনান্য সহযোগি সংগঠনের মত জৈন্তাপুর উপজেলা বাউল দল তাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।।

এ সংক্রান্ত আরও সংবাদ