মোহাম্মদ কয়ছর আহম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা সুজাতুর রেজার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

মোহাম্মদ কয়ছর আহম সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা সুজাতুর রেজার আয়োজনে দোয়া  ও ইফতার  মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাতুর রেজার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চলতি ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক জগন্নাথপুর এর কৃতি সন্তান মোহাম্মদ কয়ছর আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সুজাতুর রেজা’র আয়োজনে ১৯ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


ইফতার পূর্ব সময়ে আল হামিম জাকারিয়ার কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজের বিএনপির আহবায়ক আবু হেয়ায়রা সাদ মাস্টার, যুক্তরাজ্য ক্যামব্রিজ শাখা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা লিকসন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাখপুর উপজেলা ছাত্রদল এর আহবায়ক মামুনুর রশীদ মামুন ল ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদল এর ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বার্মিংহাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, স্পেনের বার্সেলোনা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও স্পেনের কাতালোনিয়া বিএনপির সদস্য আলী আসকর, যুক্তরাজ্য বিএনপি নেতা জয়নাল কোরেশী, যুক্তরাজ্য বিএনপি নেতা সৈয়দ মাহ যুক্তরাজ্য বিএনপি নেতা ফজলুল হক, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, যুল বিএনপি নেয়া সৈয়দ রুপন আলী, মাহিন মিয়া, সুজন সহ সহ সহাশ্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম।
এসময় দেশ কল্যানের জন্য দোয়া করেন, কেশবপুর-হবিবপুর আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আব্দুল করিম ফারুকী।

এ সংক্রান্ত আরও সংবাদ