প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
জৈন্তাপুর (সিলেট) থেকে প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নকে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ নামে একটি নতুন ইউনিয়ন বাস্তবায়নের দাবী জানিয়ে জৈন্তাপুর প্রেসক্লাবে পূর্ব দরবস্ত উন্নয়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়।
১৭ জুন বুধবার বিকেল ৩ টায় জৈন্তাপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে লিখিত বক্তব্য রাখেন পূর্ব দরবস্ত উন্নয়ন পরিষদের আহবায়ক মো: নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাওলানা আনোয়রুল আম্বিয়া, সদস্য সচিব জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সদস্য আব্দুল হেকিম বাবুল ও মিনহাজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, জৈন্তাপুর উপজেলা ১৯৯০ সাল পর্যন্ত দুই টি ইউনিয়ন ছিল। ১৯৯১ সালে ১নং নিজপাট ইউনিয়নকে খন্ডিত করে২নং জৈন্তাপুর ইউনিয়ন ও ৩নং চারিকাটা এবং ৪নং দরবস্ত ইউনিয়ন নামে রুপান্তরিত করা হয়। পরবর্তী সময় ১৯৯১ সনে জৈন্তাপুর উপজেলার আয়তন ও ইউনিয়ন সংখ্যা কম হওয়াতে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের কিছু অংশ সংযুক্ত করে ৫নং ফতেপুর ইউনিয়ন নামে আরো একটি ইউনিয়ন করা হয়। ২০০৩ সালে চিকনাগুল ইউনিয়নের জনদাবির প্রেক্ষিতে ৫নং ফতেপুর ইউনিয়নকে খন্ডিত করে ৬নং চিকনাগুল ইউনিয়ন নামে আরও একটি ইউনিয়ন জৈন্তাপুর উপজেলায় অর্ন্তভুক্ত করা হয়। ফলে ছয়টি ইউনিয়ন নিয়ে জৈন্তাপুর উপজেলার অবস্থান।
দরবস্ত ইউনিয়নের আয়তন ও লোক সংখ্যা প্রায় লক্ষাধিক। এখানকার অধিকাংশ লোক দরিদ্র, কৃষক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী। উপজেলার ইউনিয়ন ভিত্তিক সরকারি বরাদ্ধ ও বন্টন এবং উন্নয়নমূলক কাজে লোক সংখ্যা তুলনামূলক অন্যান্য ইউনিয়নের চেয়ে প্রায় দ্বিগুন হওয়াতে দরবস্ত ইউনিয়ন সরকারি সুযোগ সুবিধা ও অন্যান্য নায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।
৪নং দরবস্ত ইউনিয়নের ৪. ৫ ও ৬নং ওয়ার্ডের প্রায় ৩০-৩৫ কিলোমিটার আয়তন, লোক সংখ্যা ৩৫,৪০ হাজার। জনস্বার্থে ৩টি ওয়ার্ড নিয়ে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা প্রয়োজন। ৩টি ওয়ার্ডে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজার। ৪নং দরবস্ত ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ড নিয়ে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।
উক্ত ৩টি ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠন করার দাবী ২০২১ সাল থেকে করে আসছি। বিগত ২০২২ সালে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। ২০২৬ সালের ২২ এপ্রিল পুনরায় আমরা জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের দাবী জানিয়ে একটি আবেদন করেছি। আমরা পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest