প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরনমালা প্লাস্টিকের ছাঁই উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার নলুয়া ও মইয়ার হাওরে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা মূল্যের ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ হাজার কিরনমালা প্লাস্টিকের ছাঁই উদ্ধার করা হয়।
এ সময় অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় জগন্নাথপুর কাঠ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা প্লাস্টিকের ছাঁইগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest