প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে ” কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ ও অংশীজনের ভূমিকা ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ও বিশ্ব ব্যাংক এর অর্থায়নে দুর্যোগ সহনশীল বন্যা আশ্রয় কেন্দ্র ও কমিউনিটি অবকাঠামো নির্মাণ, দুর্যোগ প্রস্তুতি ও সাড়াপ্রদান সক্ষমতা শক্তিশালীকরণ এবং কারিগরী সহায়তা প্রদান, প্রকল্প ব্যবস্থাপনা,নকশা ও তত্বাবধান, পর্যবেক্ষণ ও মূল্যায়নে জরুরী সাড়াদানের লক্ষে “সিইএমআরসিবি রিভার প্রজেক্ট এলজিইডি” এর আয়োজনে এবং জগন্নাথপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের অংশ গ্রহণে ১৭ জুন রোজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে “কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ ও অংশীজনের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদ আলম, জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাহাব উদ্দিন,জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মুখলিছ মিয়া, মহিলা বিষয়ক প্রশিক্ষক উনু মিয়া, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক হোসাইন মোহাম্মদ আনোয়ার, জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহবায়ক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি , উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, এলজিইডি এর হিসাব সহকারী সাদেক হাসান, জগন্নাথপুর উপজেলা এলজিইডি এর সার্ভেয়ার আল আমিন হোসেন ও সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ সহ আরো অনেকে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest