জগন্নাথপুরে সমাজকর্মী ছানীর উপর আরোপীত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

জগন্নাথপুরে সমাজকর্মী ছানীর উপর আরোপীত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে সমাজকর্মী ছানীর উপর আরোপীত মিথ্যা মামলা ও গ্রেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশা-পাশি তাঁহার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন ” এর সভাপতি জিয়াউল হক।
” আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন ” এর প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল হক সংগঠন এর পক্ষে বিবৃতিতে বলেন, একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রত্যাশা সামাজিক সংগঠন এর অন্যতম সদস্য ছাইবুর রহমান ছানিকে মিথ্যা ছুরির মামলায় জড়িছে। পুলিশ প্রশাসন এই মামলার প্রাথমিক তদন্ত ছাড়াই গত ২৯শে জানুয়ারি রোজ বৃহস্পতিবার ছাইবুর রহমান ছানীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। তাঁহার উপর আরোপীত মিথ্যা মামলা ও গ্রেপ্তার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবী করছি।
এ বিষয়ে জিয়াউল হক জিয়া বলেন, ছাইবুর রহমান ছানী একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। দীর্ঘ দিন ধরে তিনি শিক্ষা, সমাজসেবা এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ছাড়াই তাকে গ্রেফতার করায় সংগঠনের সুনাম চরমভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। অবিলম্বে ছাইবুর রহমান ছানীর বিরুদ্ধে উপর আরোপীত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবী করছি। এবং চুরির প্রকৃত ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আসল অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানাচ্ছি। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তদন্তে যদি ছানী প্রকৃত দোষী প্রমাণিত হন, তবে সংগঠন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু নির্দোষ অবস্থায় তার ওপর এই অবিচার মেনে নেওয়া হবে না।
এলাকার সাধারণ মানুষ এবং সংগঠনের শুভানুধ্যায়ীদের মতে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে থাকতে পারে। প্রশাসনকে দ্রুত এই বিষয়ে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ