মোহাম্মদ কয়ছর আহমদ এর পক্ষে প্রচারনা করতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ” তৌফিকুল আম্বিয়া টিপু “দেশের পথে

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

মোহাম্মদ কয়ছর আহমদ এর পক্ষে প্রচারনা করতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ” তৌফিকুল আম্বিয়া টিপু “দেশের পথে

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এর নির্বাচনী প্রচারণা করতেও ভোট প্রদানের লক্ষে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু স্বদেশ এর পথে।
সমাগত ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি ২০২৬ সালের আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণা করতে ও ভোট প্রদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট বিএনপির সভাপতি জগন্নাথপুর উপজেলার পাড়ারগাঁও গ্রামের চেয়ারম্যান বাড়ী নিবাসী মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু নিউইয়র্ক ্ বিমানবন্দর থেকে ২৮ শে জানুয়ারী দিবাগত রাত ৮টা
টা ২০ মিনিটের সময় মাতৃভূমি বাংলাদেশ এর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তিনি ২৯ শে জানুয়ারী দিবাগত রাত ৯ টা ২৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গ্রামের বাড়িতে পৌঁছবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ