জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার পক্ষ হতে জুনায়েদ আহমদ ও ফারহানা ইয়াসমিন চৌঃ নিমপিয়াকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার পক্ষ হতে জুনায়েদ আহমদ ও ফারহানা ইয়াসমিন চৌঃ নিমপিয়াকে সংবর্ধনা প্রদান

হুমায়ূন কবীর ফরীদি ##

জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার পক্ষ হতে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আবুল আলা জুনায়েদ আহমদ ও ফারহানা ইয়াসমিন চৌধুরী নিমপিয়াকে সংবর্ধনা এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আবুল আলা জুনায়েদ আহমদ ও ফারহানা ইয়াসমিন চৌধুরী নিমপিয়া নাড়ীর টানে সম্প্রতি সংক্ষিপ্ত সফরে মাতৃভূমি বাংলাদেশে এসেছেন। তাঁদের এই আগমন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে ২৩ শে জানুয়ারী রোজ শুক্রবার বিকালে অত্র মাদ্রাসার হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খসরু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার এর পরিচালনায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি আবুল আলা জুনায়েদ আহমদ, ফারহানা ইয়াসমিন চৌধুরী নিমপিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ সুমন চৌধুরী, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আজাদ মিয়া তালুকদার ও মোঃ ফখরুল ইসলাম।
জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ খালেদ আহমেদ এর কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমেদ মিনার।
এসময় উপস্থিত ছিলেন, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সোহেল আহমদ তালুকদার, আবু হানিফ, জিলু মিয়া চৌধুরী ও আঞ্জুর আলী প্রমূখ।
আলোচনা পর্ব শেষে সংবর্ধিত অতিথি বৃন্দের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অত্র মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ