ঘুংগিয়ারগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী আবুল হোসেন এর উদ্যোগে প্রীতিভোজ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬

ঘুংগিয়ারগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী আবুল হোসেন এর উদ্যোগে প্রীতিভোজ

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের ঘুংগিয়ারগাঁও গ্রামে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবুল হোসেন (নূরুল হক) এর উদ্যোগে তাঁহার বেওয়াই সুহেদ খাঁন এর আগমন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবুল হোসেন (নূরুল হক) এর বেওয়াই অর্থাৎ ছেলের শ্বশুর সিলেট নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ সুহেদ খাঁন ২৩শে জানুয়ারী রোজ শুক্রবার ঘুংগিয়ার গ্রামে বেওয়াই অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়ীতে আসেন। তাঁহার এই আগমন উপলক্ষে হাজী মোঃ আবুল হোসেন (নূরুল হক) এর উদ্যোগে বিএনপি নেতা মোঃ আনোয়ারুল হক এর তত্বাবধানে এবং পরিবারবর্গের আয়োজনে ঘুংগিয়ারগাঁও গ্রামস্থ নীজ বাড়ীতে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ সুহেদ খাঁন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আনছার মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দীন (সাবেক চেয়ারম্যান), জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হাজী মোঃ আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলী সাবেক (চেয়ারম্যান), বিশিষ্ট সমাজ সেবক মোঃ কয়েছ খাঁন, মোঃ আহসান হাবিব সাবু মোঃ সেলু খাঁন, মোঃ সিরাজ খাঁন, মোঃ আব্দুল মালিক, মোঃ হাসান হারিছ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম পাখি, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস ছালাম, হুমায়ূন কবির, বিএনপি নেতা নজরুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি বিএনপি নেতা হুমায়ূন কবীর ফরীদি, যুবদল নেতা খালেদ মিয়া,  যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন আকাশ, জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম খেজর সহ যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আবুল হোসেন (নূরুল হক) আত্মীয় স্বজন সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ