জগন্নাথপুরে প্রয়াত শাহ মোঃ আব্দুল বারী মতল্লীর জানাজা সম্পন্ন

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

জগন্নাথপুরে প্রয়াত শাহ মোঃ আব্দুল বারী মতল্লীর জানাজা সম্পন্ন

জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ

যুব সংহতি নেতা জগন্নাথপুরের সাচায়ানী গ্রাম নিবাসী শাহ এমরাজ মিয়ার, পিতা প্রয়াত আব্দুল বারী মতল্লী ( ৮০) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নের অন্তর্ভুক্ত সাচায়ানী গ্রাম নিবাসী জগন্নাথপুর উপজেলা যুব সংহতির সভাপতি শাহ এমরাজ মিয়ার পিতা মোঃ আব্দুল বারী মতল্লী(৮০) গতকাল সন্ধ্যা ৬ টস ৫০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। প্রয়াত আব্দুল বারী মতল্লীর জানাজার নামাজ ২৮ ডিসেম্বর রোজ রবিবার বেলা ২টা ২০ মিনিটের সময় তাহার নিজ বাড়ীর পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ-সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মনসুর মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক সুজন মিয়া ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ