জগন্নাথপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক জনকে জেল-জরিমানা

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

জগন্নাথপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক জনকে জেল-জরিমানা

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে সরকারি জায়গা থেকে মাটি কাটার অপরাধে একজনকে ৩ লাখ টাকা অর্থ দন্ড সহ ২মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক মোঃ মহসিন উদ্দিন।
সুত্রে জানাযায়, ২১শে রোজ রবিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন এর নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশ এর উপস্থিতিতে এই উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সমধল নোয়াগাঁও গা‌ঙ্গের পাড় এলাকায় হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় সমধল নোয়াগাঁও গা‌ঙ্গের পাড় এলাকায় হাওর ও সরকা‌রি রাস্তা সংলগ্ন জায়গা হ‌তে এক্স‌কে‌ভেটর মে‌শিন (ভেকু) দি‌য়ে অ‌বৈধভা‌বে মা‌টি কাটার মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ভেকু ড্রাইভার পাবনা জেলার ভেড়া উপজেলার সিংহেসর গ্রামের আমির শেখের ছেলে মিলন মিয়া (৪৫) নামক এক জনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থ দন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন। আসামীকে আদালত এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দীন বলেন, অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় একজনকে জেল-জরিমানা করা হয়েছে।
এধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ