প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা তাজ (৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ ১৮ ই ডিসেম্বর দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া মাঝপাড়া গ্রাম নিবাসী মৃত হাসিম উল্লাহ’র ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চিলাউড়া ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম আহবায়ক জগন্নাথপুর থানার মামলা নং- ১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং,ধারা- ১৪৩/ ৪৪৮/ ৪২৭/ ৪৩৬/ ৩৮০/ ১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ রফিকুল ইসলাম তাজ (৪০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে ১৯ শে ডিসেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest