জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

জগন্নাথপুরে পৃথক মামলার দুই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আওয়ামী লীগ নেতা গফুর (৫১) ও ফৌজদারি মামলার আসামী মোজায়েল (২৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহ একদল পুলিশ ১৭ ই ডিসেম্বর দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত রসুল গ্রাম নিবাসী মৃত মোঃ আজাদ উল্লা’র ছেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথপুর থানার মামলা নং- ১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামী মোহম্মদ আব্দুল গফুর (৫১) ও ১৭ ডিসেম্বর দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রাম নিবাসী মোঃ সামত আলীর ছেলে জগন্নাথপুর থানার জিডি নং- ৬৬৮, তাং- ১৭/১২/২০২৫ খ্রিঃ, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৫১ মূলে আসামী মোজায়েল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৮ ই ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ