জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত সহ ৪ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত সহ ৪ আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী মানিক (৫৬),তাজুল (৩৭), নিয়মিত মামলার আসামী বারিক(৭৫) ও খালেদ (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি তদন্ত) হাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই দিপংকর হালদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই এখলাছুর রহমান ও এএসআই জমির উদ্দিন সহ একদল পুলিশ ২২ শে নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (আশিঘর) গ্রাম নিবাসী মৃত আবুর আব্দুল উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১৬, তারিখ- ২২ নভেম্বর,২০২৫;ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৪২৭/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামী বারিক উল্লাহ (৭৫), বারিক উল্লাহর ছেলে খালেদ আহমদ (৩৫) ও জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রাম নিবাসী মৃত ক্বারী তরিকুল ইসলাম এর ছেলে জি আর নং-১৯৩/১৩ মামলার আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী তাজুল ইসলাম (৩৭) ও একই উপজেলার শ্রীরামসি গ্রাম নিবাসী মৃত ছুরত আলীর ছেলে নন-জিআর-৫২/২৫ (জগঃ) মামলার আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মানিক মিয়া (৫৬)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৩ শে নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

এ সংক্রান্ত আরও সংবাদ