প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
ইউএস বি ডেস্কঃ
রাস্তায় বসে পা ছড়িয়ে কাঁদছেন দুই জন, তাদের একজন কানে মোবাইল ফোন ধরে আছেন। পেছনে কয়েকজন মানুষ তাদের ঘিরে দাঁড়িয়ে আছেনছবির উৎস,Reuters
ছবির ক্যাপশান,ভূমিকম্পে ঢাকায় তিনজনের মৃত্যু হয়েছে
ভূমিকম্পে তিন জেলায় আট জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এছাড়া সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে।
২১ শে নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বিবিসি বাংলাকে বলেন, ভূমিকম্পের ঘটনায় নরসিংদীতে চার জন, ঢাকায় তিনজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে ৪৬১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।
এর মধ্যে গাজীপুর জেলায় ২৫২ জন আহত হয়েছেন এবং একক জেলা বিবেচনায় এই সংখ্যা সব থেকে বেশি বলেও তিনি জানান।
মি. সরকার বলেন, “এই মুহূর্তে হতাহত এবং ক্ষতিক্ষতি নিরূপন করাই আমাদের প্রধান কাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার বা ডেবরিস ম্যানেজমেন্টের চ্যালেঞ্জটা আমরা এখনো ওই মাত্রায় দেখছি না”। সুত্রঃ বিবিসি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest