জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৩ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৩ আসামী গ্রেপ্তার

 

হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক ৩ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই আল-আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই বিন আমিন, এএসআই কামাল উদ্দিন এবং এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার সহ একদল পুলিশ ১৯ শে নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কদমতলা গ্রাম নিবাসী মৃত হাকিম উল্লাহর ছেলে নন-জিআর- ৪৭/২৫ (জগঃ) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী শরীফ মিয়া (৪০), বাদশা মিয়া (৪৪) ও জুনুর মিয়া (৩০) কে আসামীদের বসত বাড়ী হতে গ্রেফতার করা হয়। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদেরকে ২০ শে নভেম্বর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ