যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা “মোঃ ফজর আলী”কে লতিফিয়া সুন্নিয়া হাফিজয়া মাদ্রাসা কমিটির পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা “মোঃ ফজর আলী”কে লতিফিয়া সুন্নিয়া হাফিজয়া মাদ্রাসা কমিটির পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক ” মোঃ  ফজর আলী”কে লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রাম নিবাসী বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ ফজর আলী সম্প্রতি সংক্ষিপ্ত সফরে জন্মভূমি বাংলাদেশে এসেছেন। তাঁহার এই আগমনকে স্বাগত জানিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান উপলক্ষে ২০ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর অত্র মাদ্রাসার ক্লাসরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফজর আলী
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম ও লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফিজ ও সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া জামেমসজিদ এর ইমাম হাফিজ মাওলানা মোঃ আজিজুল হক।
আলোচনা পর্ব শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাংগিয়ারগাঁও, ঘিপুড়া, বলবল ও কলকলিয়া জামেমসজিদ এর সাবেক মোতোয়ালি মোঃ সফর আলী, বর্তমান মাতোয়ালী মহিম আলী, লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ মীর হোসেন, সদস্য মোঃ আব্দুস সোবহান, মোঃ আব্দুল আওয়াল, তরুণ সমাজ সেবক মোঃ রুহুল আমীন ও লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হাফিজ মাওলানা মোঃ আজিজুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ