জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর -পাগলা সড়কে লেগুনার ধাক্কায় টমটম (মিশুক গাড়ী) দুমড়ে মুচড়ে গেছে ও টমটম চালক সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা আশংকাজনক অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আব্দুল গণি বাদী হয়ে লেগুনা চালক শিপন দেবনাথ (৩৮) কে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্র সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাল গ্রাম নিবাসী আব্দুল গণির ছেলে টমটম (মিশুক গাড়ী) চালক সাজনুর মিয়া(৩৮) বিগত ১৪ ই নভেম্বর তার স্ত্রী বিলকিস বেগম(২৫) ডাক্তার দেখানোর লক্ষে জগন্নাথপুর বাজারের উদ্দেশ্যে নিজ বাড়ী থেকে টমটম (মিশুক গাড়ী) চালিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত তেলিকোনা গ্রাম নিবাসী মৃত আন্নার মিয়ার ছেলে যাত্রী আওয়াল মিয়া(২৩)কে গাড়ীতে তুলে এবং দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের সময় জগন্নাথপুর টু পাগলা সড়কের নাদামপুর পয়েন্ট সংলগ্ন শাহপরান মডেল স্কুলের সামনে পৌঁছা মাত্রই জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী লেগুনা গাড়ী (গাড়ীর রেজিঃ নং- সুনামগঞ্জ মেট্রো-থ-১১-১১৪) এই টমটম (মিশুক গাড়ী) কে ধাক্কা দেয়। এতে টমটম (মিশুক গাড়ী) দুমড়ে মুচড়ে গেছে। এবং দুর্ঘটনা কবলিত টমটম (মিশুক গাড়ী) চালক সাজনুর(৩৮), তার স্ত্রী বিলকিস বেগম (২৫) মূখ, চোখ, হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে হাড়ভাঙা সহ রক্তাক্ত গুরুতর আহত হন এবং আওয়াল মিয়া রক্তাক্ত আহত হন। মর্মান্তিক দুর্ঘটনা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে আহত টমটম (মিশুক গাড়ী) চালক সাজনুর মিয়ার বাবা আব্দুল গণি এই স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এব্যাপারে টমটম (ইজিবাইক) গাড়ী চালক সাজনুর মিয়ার পিতা বাদী হয়ে লেগুনা চালক শিপন দেবনাথ (৩৮) কে আসামী করে ১৭ ই নভেম্বর বিকালে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে টমটম (মিশুক গাড়ী) চালক সাজনুর মিয়ার পিতা আব্দুল গণি বলেন, লেগুনার ধাক্কায় আমার ছেলের টমটম (টমটম) দুমড়ে মুচড়ে গেছে। এবং আমার ছেলে সাজনুর, বউমা বিলকিস বেগম ও যাত্রী আওয়াল মিয়া গুরুতর আহত হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেলে রেফার করেন আহতরা সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আইনের আশ্রয় নিয়েছি। প্রশাসনের নিকট সুবিচার কামনা করছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ