জগন্নাথপুরে শিশু নির্যাতন মামলার আসামী সহ দুই জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫

জগন্নাথপুরে শিশু নির্যাতন মামলার আসামী সহ দুই জন গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে শিশু নির্যাতন মামলার আসামী মুস্তাকিন(২১) ও গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী নাছির (৩৬)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই দিপংকর হালদার এর নেতৃত্বে এসআই উমর ফারুক এবং এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ১৫ নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার ভাতগাঁও গ্রাম নিবাসী বর্তমানে জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামে বসবাসকারী নজরুল মিয়ার ছেলে জগন্নাথপুর থানার এফআইআর নং-১০, তারিখ- ১৫ নভেম্বর, ২০২৫; জি আর নং-২০২, তারিখ- ১৫ নভেম্বর, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ সালের ৯(১) এর আসামী মোজাহিদুল ইসলাম ওরফে মুছতাকিন (১৯),কে জগন্নাথপুর থানাধীন জগন্নাথপুর করিমপুর সাকিনস্থ সিলেটি বাস ষ্ট্যান্ড এলাকা হতে ও জগন্নাথপুর উপজেলার বাদাউড়া গ্রাম নিবাসী ইস্তর আলীর ছেলে বিদ্যুৎ সিআর নং-৩১৭/২৪ (জগন্নাথপুর) এর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী নাছির মিয়া(৩৬) কে ১৬ নভেম্বর তাহার নিজ বসত বাড়ী হইতে গ্রেপ্তার করে। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।

এ সংক্রান্ত আরও সংবাদ