প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ সদর উপজেলাড গৌরারং গ্রামের বাসিন্দা মোঃ রাজন মিয়া (২৯)।
জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন গৌরারং ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মো. রাজন মিয়ার কাছ থেকে এক কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সের সদস্যরা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest