জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

 

স্টাফ রিপোর্টারঃ
প্রবাসীদের অর্থায়নে জগদীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন বৃদ্ধি করনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। ৩ রা অক্টোবর রোজ শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগদীশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন বৃদ্ধি করন এর নির্মাণ কাজের আনুষ্টানিক উদ্বোধন করা করা হয়েছে। এই আর্থিক অনুদান প্রদাব করছেন জগদীশপুর গ্রামের প্রবাসে বসবাসরত প্রবাসী বৃন্দ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি খসরু মিয়া, সিনিয়র সহ সভাপতি দিলোওয়ার হোসেন দুলা, সেক্রেটারি ছিদ্দিকুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ সুহেল আহমদ তালুকদার, মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমদ মিনার, শিক্ষক ইজাজুল হক, নাহিদ আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল মছব্বির লেবু, মাওলানা আব্দুল গাফ্ফার, আব্দুল মালেক, আজাদ মিয়া তালুকদার, হাজি তখদ্দুস আলী, রমজান আলী ও খোকন মিয়া সহ জগদীশপুর গ্রামের প্রবীন মুরব্বিয়ান ও যুব সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক লোকজন।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার তোফায়েল আহমদ মিনার। পরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ