জগন্নাথপুরে মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতার লক্ষে বিশাল মানববন্ধন

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

জগন্নাথপুরে মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতার লক্ষে বিশাল মানববন্ধন

 

স্টাফ রিপোর্টারঃ

মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জগন্নাথপুর এর সচেতন নাগরিক সমাজ জগন্নাথপুর এর ব্যানারে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাদকের প্রতিকার ও ভয়াবহতা রোধে জনসচেতনতা তৈরী করতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে ৩ রা অক্টোবর রোজ শুক্রবার বাদ জুম্মা জগন্নাথপুর পৌর পয়েন্টে তরুণ সমাজ সেবক মোঃ লিমন ভূঁইয়ার সভাপতিত্বে ও তরুণ সমাজ সেবক জুয়েল আহমদ এর পরিচালনায় বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শিবলী সাদিক ও বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ