আমিনুর রহমান এর যুক্তরাজ্য গমন উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

আমিনুর রহমান এর যুক্তরাজ্য গমন উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টারঃ

বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা আমিনুর রহমান এর যুক্তরাজ্য গমন উপলক্ষে কলকলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী তরুণ সমাজ সেবক আমিনুর রহমান এর উন্নত বিশ্বের অন্যতম দেশ যুক্তরাজ্য গমন উপলক্ষে ২৫শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে স্থানীয় কলকলিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ে কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান এর পরিচালনায় সংবর্ধনা প্রদা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য গমনকারী বিএনপি নেতা আমিনুর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রোকন মিয়া ও সহ-সভাপতি মোঃ কামরুল হাসান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপি নেতা শিবলু মিয়া, ছুফি মিয়া, হুমায়ূন কবীর ফরীদি,  সাজাদ মিয়া, আনোয়ারুল হক, সমছু মিয়া, আব্দুল কাহার, আতর আলী, মুকুল মিয়া ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মির্জা ইমাদ উদ্দিন মাছুম প্রমূখ।
আলোচনা পর্ব শেষে সংবর্ধিত অতিথির পক্ষ হতে মিষ্টিমুখ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য স্থায়ীভাবে বসবাস এর উদ্দেশ্যে আগামী ২৮শে সেপ্টেম্বর সকালে যুক্তরাজ্যে গমন করবেন বিএনপি নেতা আমিনুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ