প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল (৩৬), গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সানা(৪০) ও শামীম (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল-আমিন এর নেতৃত্বে এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমেদ, এএসআই হুমায়ুন কবির বাহার, এএসআই কামাল উদ্দিন, এএসআই আলী আকবর ও এএসআই ভানু লাল রায় সহ একদল পুলিশ ১৯শে সেপ্টেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কবিরপুর গ্রাম নিবাসী মৃত ছাইম উল্লাহ এর ছেলে পারিবারিক জারী- ০৬/২০২২ (সদর) মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসামী সাইদুল ইসলাম(৩৬), জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানী পুর গ্রাম নিবাসী মৃত ধন মিয়ার ছেলে বিদ্যুৎ সিআর- ৮২৪/২৩ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ সানা মিয়া(৪০) ও জগন্নাথপুর উপজেলার আছিমপুর গ্রাম নিবাসী মৃত আছিম উল্লাহ এর ছেলে বিদ্যুৎ সিআর- ৮২৩/২৩ মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ আব্দুল শামীম(৪৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২০ শে সেপ্টেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest