শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে শুকনো খাবার বিতরন

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে শুকনো খাবার বিতরন

 

স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জগন্নাথপুরে হতদরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয় এর পক্ষ থেকে হতদরিদ্র সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুকনো খাবার বিতরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র ৩০ জনের হাতে শুকনো খাবার তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিভাষ দে, জগন্নাথপুর পৌর সদস্য সচিব দ্বীপক কুমার দেব এছাড়াও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ সহ উপকারভোগী জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ