জগন্নাথপুরে সাংবাদিক কায়েস চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

জগন্নাথপুরে সাংবাদিক কায়েস চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জহিরপুর গ্রাম নিবাসী প্রবীণ সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরী(৭০) গতকাল ১৬ই সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট নর্থ ইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালল তিনি স্ত্রী, ৪ ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত সাংবাদিক আলহাজ্ব কায়েস চৌধুরীর ছোট ভাই আজমল চৌধুরী সাজ্জাদ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সাংবাদিক কায়েছ চৌধুরীর মৃত্যুতে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করার পাশা-পাশি তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে । এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ