প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার ডলুরা (শহীদ মিনার) এলাকার আব্দুল আলী (৫০) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আলীনগর গ্রামের মিন্টু মিয়া (২৯)।
জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন হালুয়াঘাটস্থ গোদারাঘাট এলাকায় রাস্তার উপর অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে মাদক কারবারি আব্দুল আলী ও মিন্টু মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৬ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সাথে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দিপক মুন্ডা, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল জাবরুল ইসলাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest