মউশিক শিক্ষক  কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

মউশিক শিক্ষক  কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধিঃ

ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক  কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা কমিটি অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৩ই সেপ্টেম্বর ২০২৫ (শনিবারবার) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি জনাব মাও. ফজলুল করিম এর সভাপতিত্বে এবং সহ- সভাপতি জনাব আশরাফ আলীর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডোশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার জনাব হাফিজ মুহিবুর রহমান।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব‌্য রাখেন, মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি জনাব কে এম মিনহাজ উদ্দিন।
প্রধান আলোচক হিসাবে বক্তব‌্য রাখেন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার জনাব কাউছার চৌধুরী।

বিশেষ অথিতি হিসাবে বক্তব‌্য রাখেন, মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধক্ষ মাও ইদ্রিস আহমদ জাকারিয়া, মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ সিলেট জেলা সভাপতি হাফিজ মাও. নওফল আহমদ। ইসালিমক ফাউন্ডোশন সুনাগঞ্জ উপজেলা মডেল কেয়ারটেকার মাও. মুজিবুর রহমান, উশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি মাও. নূর হোসেন আজিজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলায়ত করেন হাফিজ আজিজুল হক।

অনুষ্ঠানে অন‌্যান‌্যদের মধ‌্যে বক্তব‌্য রাখেন, ইসলামিক ফাউন্ডোশন জগন্নাথপুর উপজেলা সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক।

নবগঠিত কমিটির পক্ষ থেকে বক্তব‌্য রাখেন, মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক জনাব আলী আসকর।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মউশিক পরিবারের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ