প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ -৩ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ এর সবধরনের সংবাদ প্রকাশ বয়কট করার সিন্ধান্ত গ্রহন করেছেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব। ১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে, জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী হাফেজ শেখ মুশতাক আহমদের আগামীকাল ১২ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত নির্বাচনী জন-সমাবেশ সহ সবধরনের সংবাদ প্রচার করবেন না জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সংশ্লিষ্ট সাংবাদিক বৃন্দ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest