প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক দুই আসামী ও নিয়মিত মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল-আমিন এর নেতৃত্বে এসআই অপূর্ব কুমার সাহা, এসআই নুর উদ্দিন আহমেদ, এসআই হাদী আব্দুল্লাহ, এসআই রিফাত সিকদার, এএসআই আলী আকবর ও এএসআই ভানু লাল রায় সহ একদল পুলিশ ৯ই সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রসুলপুর গ্রাম নিবাসী মৃত আঞ্জব উল্লাহর ছেলে নন জিআর নং-৩৫/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ ছানু মিয়া (৫৫) ও শ্যামারগাঁও গ্রাম নিবাসী মোঃ ইছাক উল্লাহর ছেলে মোঃ তছকির মিয়া (৬৫)কে তাদের নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। এবং জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রাম নিবাসী আব্দুল জলাল এর ছেলে জগন্নাথপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ২৮ জুন, ২০২৫; জি আর নং-১২৫, তারিখ- ২৮ জুন, ২০২৫ইং, ধারা- 143/ 323/ 324/ 326/ 307/ 114/506(2) The Penal Code, 1860 এর আসামী মোঃ সোহেল মিয়া(৪২) কে ৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় জগন্নাথপুর পৌর পয়েন্ট হইতে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের ৯ই সেপ্টেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest