স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর এর আজীবন সদস্য “সুমন”কে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর এর আজীবন সদস্য “সুমন”কে সংবর্ধনা প্রদান

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সম্মানিত আজীবন সদস্য জনাব ইমদাদুল হক (সুমন) এর স্বদেশ আগমন উপলক্ষে ২৯ আগস্ট স্থানীয় ডিমন্স কেইভ চাইনিজ রেষ্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। সাধারণ সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ইমদাদুল হক (সুমন)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তারেক জয়।
স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসাইন নাসিফ।
বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন বেলাল,সমাজসেবক শামীম আহমদ,সরকারি প্রাথমিক বিদ্যালয় জগন্নাথপুর উপজেলা শাখার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন,আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা বদরউদ্দিন আল আমিন,ইকড়সই আলিয়া মাদ্রাসার শিক্ষক রেদুয়ান আহমদ।
আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্টাতা সদস্য ও সাবেক ৩ বারের সভাপতি মাসুম মিয়া,সাবেক সভাপতি জামাল হোসেন, বর্তমান সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি আমিনুর রহমান হিমেল,সহ সভাপতি সুলেমান আহমদ।
সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম,সহ সাংগঠনিক সম্পাদক মিফতা উদ্দিন। শিক্ষা ও ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন,সহ প্রচার সম্পাদক শামসুন্নুর,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাহিম আহমদ, কামরুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম তামিম,সদস্য নাদিম,জুবায়েল আহমদ, আশিকুর রহমান, সাহেদ চৌধুরী, আলিনুর,সাহান,ফাহাদ,মামুন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ