জগন্নাথপুরে শিক্ষক “দিপু” উচ্চ শিক্ষার জন্য ভারত গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা 

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

জগন্নাথপুরে শিক্ষক “দিপু” উচ্চ শিক্ষার জন্য ভারত গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা 
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে সহকারী শিক্ষক দিপু বৈদ্য’র উচ্চ শিক্ষার উদ্দেশ্যে ভারত গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক দিপু বৈদ্য উচ্চ শিক্ষা অর্জনে ভারত গমন উপলক্ষে অত্র প্রতিষ্ঠান এর আয়োজনে ৪ ঠা সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে প্রতিষ্ঠান এর হলরুমে হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাহমুদ এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ সাইদুর রহমান নোমান এর পরিচালনায় বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সভাপতি মোঃ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্টাতা কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত শিক্ষক দিপু বৈদ্য, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মসিক আহমদ ও হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী ছাব্বির আহমদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মোঃ কামরুজ্জামান, মোঃ আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ তারা মিয়া, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষানুরাগী সদস্য কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, বিদ্যুৎসাহী সদস্য রাদেশ দেবনাথ, মোঃ রাজমত আলী, কলকলিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, পাড়াগাঁয় কমিউনিটি ক্লিনিক এর সিএইচইপি মোঃ আবু তাহের মোমেন, শিক্ষক মাহমুদুল হাসান, সালাতুল ইসলাম, জাফর ইকবাল, ফারজানা আক্তার রুমি ও শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী মুন্নী আক্তার লিজা।
পরে প্রধান অতিথি রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ ও সংবর্ধিত শিক্ষক দিপু বৈদ্যের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি ও শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ