প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেটের কোতোয়ালি থানার এসি সোহেল কারাগারে

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেটের কোতোয়ালি থানার এসি সোহেল কারাগারে

 

ইউএস বি ডেস্কঃ
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ((এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম-১৫ নং আদালতের বিচারক নাজনীন আক্তার আসামি সোহেল উদ্দিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
সিআর- ২৩৪১/২০২২ নম্বর মামলায় জামিনে ছিলেন এএসপি সোহেল উদ্দিন। গত মাসে এমামলায় তার বিচার শুরু হয়।

এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে আরও দুটো মামলায় আজ বিচার কার্যক্রম শুরু হবার দিন ধার্য্য ছিল।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় এসি সোহেল উদ্দিনের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর বিষয়টি সিলেটের ডাককে নিশ্চিত করেছেন। সুত্রঃ সিলেটের ডাক

 

এ সংক্রান্ত আরও সংবাদ