প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৯ জুলাই, যেভাবে জানাযাবে

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ৯ জুলাই, যেভাবে জানাযাবে

 

ইউএস বি ডেস্কঃ
আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। শিক্ষার্থীরা যাতে খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারেন, সেজন্য দ্রুত গতিতে চলছে ফল প্রস্তুতের কাজ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার মূলত দুটি বিশেষ পদ্ধতিতে ঘরে বসেই ফল সংগ্রহ করা যাবে।

ইতিমধ্যেই অধিদপ্তরের আইপিইএমআইএস সিস্টেমে (লাইভ সার্ভার) ফল দেখার লিংক উন্মুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, আগামী ৯ জুলাই প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পরপরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

আরও পড়ুন
দুদকের চেয়ারম্যান-কমিশনার পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা নিচের দুটি অফিশিয়াল পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবেন—

১. অনলাইন

অনলাইনে রেজাল্ট দেখার অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা https://ipemis.dpe.gov.bd/ বা নির্দিষ্ট আইপিইএমআইএস সার্ভারে গিয়ে রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই মার্কশিটসহ ফল দেখতে পারবেন।

২. এসএমএস

অনলাইনের পাশাপাশি মোবাইল মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। তবে অধিদপ্তর জানিয়েছে, এসএমএসে ফল দেখার সঠিক পদ্ধতিটি এখনো সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। এসএসসি পরীক্ষার ফল যেভাবে এসএমএসে দেখা যায়, প্রায় একই নিয়মে এই ফলও দেখা যাবে। টেলিটকের সঙ্গে আলোচনা করে দুই-চার দিনের মধ্যেই এই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে এবং জেলাগুলোতে জানিয়ে দেওয়া হবে।

সুত্রঃ যুগান্তর. কম

এ সংক্রান্ত আরও সংবাদ