জগন্নাথপুরে এক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৬

জগন্নাথপুরে এক আসামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন, এএএসআই ভানু লাল রায় এবং এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ ১লা জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হাসিনাবাদ গ্রাম নিবাসী মোঃ আনকার মিয়ার ছেলে পারিবারিক জারী-০৮/২০২৬ মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ সিপন মিয়া(২৫)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২ রা জুলাই সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ