পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ 

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ 
হুমায়ূন কবীর ফরীদি##
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত  সুনামগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। তিনি গতকাল ৩০ শে জুন দিবাগত-রাত ১ ঘটিকার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে  দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন এবং দেশ, জাতি ও সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের শান্তি, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করবেন। সময় স্বল্পতার কারনে তিনি সকলকে বলে যেতে পারেননি। সেজন্য তিনি আন্তরিক ভাবে দুঃখিত।  তিনি  দলীয় নেতাকর্মী, বন্ধু -বান্ধব, আত্মীয়-স্বজন ও  সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। পবিত্র  ওমরাহ পালন শেষে আগামী ৭ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ