জগন্নাথপুর বাজারে “মাহিমা লাইটিং এন্ড ডেকোরেটার্স “এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩

জগন্নাথপুর বাজারে “মাহিমা লাইটিং এন্ড ডেকোরেটার্স “এর শুভ উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে মাহিমা লাইটিং এন্ড ডেকোরেটার্স এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মাহিমা রেস্টুরেন্ট এর অঙ্গ প্রতিষ্ঠান জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টস্থ জান্নাত প্লাজায় মাহিমা লাইটিং এন্ড ডেকোরেটার্স এর শুভ উদ্বোধন উপলক্ষে ১ লা সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানে মাওলানা মোঃ মফিজ উদ্দীন, মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম সিদ্দিকী ও মাওলানা মোঃ মির্জা আবুল কালাম এর পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মোঃ আব্দুল করিম ফারুকী।
এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর সভার সাবেক মেয়র জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, মাহিমা লাইটিং এন্ড ডেকোরেটার্স এর প্রোপ্রাইটার মকবুল হোসেন ভূঁইয়া, পরিচালক শরীফ আহমদ বাবুর্চি , সালিসি ব্যক্তি শাহ আব্দুল জব্বার, শুকুর আলী ভূইয়া, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, শশী কান্ত গোপ, শামীম আহমদ ইছহাক, কামরুল, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ, রাজনৈতিক, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মুসল্লীয়ামে কেরাম।
পরি শেষে উপস্থিত লোকজন এর মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ