প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের কলকলিয়া পয়েন্টে সুনামগঞ্জ টু ঢাকাগামী যাত্রীবাহী বাস এর কাউন্টার এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ – পাগলা-আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যানবাহনে যাতায়াতকারী যাত্রী সাধারণ এর সুবিধার্থে জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া পয়েন্টে শ্যামলী, বিএম পরিবহন, আল-মাদানী, আশা পরিবহন ও নাসিরাবাদ বাস এর কাউন্টার শুভ উদ্বোধন উপলক্ষে ১লা সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন ঘুংগিয়ারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন, কলকলিয়া পয়েন্ট বাস কাউন্টার এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস ছালাম, পরিচালক মোঃ দুঃখু মিয়া, মোঃ রুবেল কিবরিয়া, মোঃ আলী হোসেন, গোলজার আহমদ, খোকন মিয়া, কলকলিয়া পয়েন্ট লেগুনা, সিএনজি ও টেম্প শ্রমিক সমিতির সভাপতি মোঃ নানু মিয়া সহ-সভাপতি মোঃ কবির মিয়া, মোঃ কাচা মিয়া ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ আজিজুল হক প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest