জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ৭:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন

জামাল হুসাইন, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়ছে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃনমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিতে মোঃ মখছিল কাজী সভাপতি, মোঃ আজাদ মিয়া সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল শহিদ (মনাই) সাংগঠনিক সম্পাদক হিসেবে বিগত ১০ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে নির্বাচিত হয়েছিলেন। ঐ তারিখে সম্পাদক মন্ডলি ও সদস্যসহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ৮ নং আশারকান্দি ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ এ তথ্য জানানো হয়েছে।
নেতৃবৃন্দ আশবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের মধ্যে সম্বনয় বৃদ্ধি ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
৩ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন নেতৃত্বের মাধ্যমে ৮ নং আশারকান্দি ইউনিয়ন বিএনপির অধীনে ৩ নং ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ