কলকলিয়া – বালিকান্দী সড়কের করুন দশা, জনগণের ভোগান্তি

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

কলকলিয়া – বালিকান্দী সড়কের করুন দশা, জনগণের ভোগান্তি

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের কলকলিয়া পয়েন্ট হইতে বালিকান্দী (নতুনপাড়া) পর্যন্ত সংযোগ স্থাপনকারী গ্রামীণ সড়কের আধা কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ার পাশা-পাশি ধেবে গেছে। যার ফলশ্রুতিতে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ ও পায়ে হেটে চলাচলকারী পথচারীরা চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।
৭ ই সেপ্টেম্বর সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর -তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের কলকলিয়া বাজার পয়েন্ট থেকে বালিকান্দী মোকামপাড়া হয়ে বালিকান্দী (নতুন পাড়া) পর্যন্ত সড়কের কলকলিয়া বাজার পয়েন্ট থেকে বালিকান্দী (মোকামপাড়া) পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদা -পানিতে একাকার হয়ে আছে। এবং কোথাও কোথাও সড়ক ধেবে গেছে। এমনকি পিচ ঢালাই উঠে গিয়ে দাদরা-খাদরা হয়ে আছে। যার ফলে এই সড়ক দিয়ে যানবাহনে চলাচলকারী যাত্রী সাধারণ ও পথচারীরা এবং স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা জীবন এর ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত বালিকান্দী, কলকলিয়া, বালিকান্দী(মোকামপাড়া) ও গুচ্ছ গ্রাম( আশ্রয়ণ প্রকল্প) এর শতশত জনসাধারণ প্রতিনিয়ত দৈনন্দিন কাজে জীবন- জীবিকার তাগিদে জগন্নাথপুর উপজেলা সদর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন। প্রায় সময়ই ছোট -খাটো দুর্ঘটনা ঘটছে। বিধায় জনস্বার্থে এই সড়কটি সংস্কার কাজ করা একান্ত প্রয়োজন।
এ ব্যাপারে এই সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি চালক সুজন, আক্তার , অটোরিক্সা ও মিশুক গাড়ী এলাল হোসেন, আলী হোসেন ও কাদির সহ একাধিক চালক তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবন -জীবিকার তাগিদে অনেক কষ্টে এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী চালাচ্ছি। গাড়ীর চাকার চাপে গর্তে জমে থাকা কাদা-পানি পথচারীদের গায়ে ছিটকে পড়ে। এতে অনেক কথাবার্তা শুনতে হয়। তারা আরো বলেন, বিগত দুয়েক বছর আগে কলকলিয়া ও মোকামপাড়া এলাকায় গুচ্ছ গ্রামের কাজের জন্য এই সড়ক দিয়ে বড় বড় মালবাহী ট্রাক আসা-যাওয়া করায় সড়ক দেবে গেছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এই সড়কের সংস্কার কাজ জরার আশ্বাস প্রদান করলেন আজো অবদি কাজের কাজ কিছুই হয়নি। জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে এলাকার সচেতন মহল তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, ভাঙা-চোড়া এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করত গিয়ে চরমভোগান্তী পোহাতে হচ্ছে। জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরদাবী জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ