জগন্নাথপুরে ভাগনার সুলফির আঘাতে মামা খুঁন

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

জগন্নাথপুরে ভাগনার সুলফির আঘাতে মামা খুঁন

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরের পল্লীতে পূর্ব বিরোধ এর জের ধরে ভাগ্নার সুলফির আঘাতে ছালিক(৪৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ও থানা সুত্রে জানাযায়,সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রাম নিবাসী মৃত মাহতাব মিয়ার ছেলে মোঃ ছালিক মিয়া(৪৫) এর সাথে তার আপন চাচাতো বোনের ঘরের ভাগনা বর্তমানে একই গ্রামের সিরাজ মিয়ার বাড়ীতে বসবাসকারী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রাম নিবাসী মৃত খলিল খান এর ছেলে দিলদার খান (৩৫) এর মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে ২৯ শে আগষ্ট রোজ শুক্রবার বেলা প্রায় দুই ঘটিকার সময় দিলদার খান(৩৫) তার আরো দুই ভাই এরশাদ খান (২৪) ও আমির খান (২২)কে সঙ্গে নিয়ে তাদের মামা ছালিক মিয়া(৪৫) এর উপর হামলা চালায়। এতে সুলফির আঘাতে গলার নীচে আঘাতপ্রাপ্ত হয়ে ছালিক মিয়া (৪৫) মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক গুরুতর আহত ছালিক মিয়া (৪৫)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। ঘাতক দিলদার খান, এরশাদ খান ও আমিন খান পালিয়ে গেছে।
এ ব্যাপারে নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, খুনী দিলদার আমাদের চাচাতো বোনের ঘরের ভাগনা। আমার ভাই ছালিক মিয়া দুই দিন আগে দিলদার খানকে শাসন করেছিলেন। এরই জের ধরে সে তার ভাইদের সঙ্গে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার ভাই ছালিক মিয়াকে সুলফি দিয়ে ঘা দিয়া মেরে ফেলেছে। আমি খুনীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে।
এদিকে আরও জানাযায়, জগন্নাথপুরের এই ছালিক মিয়া(৪৫)কে হত্যাকারী খুনী দিলদার খান(৩৫) শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রাম নিবাসী আনছার মিয়া জায়গীরদার এর ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার (২১) হত্যা মামলার দুই নাম্বার আসামী এবং তার ভাই এরশাদ খান (২৪) ছয় নাম্বার ও আমির খান (২২) সাত নাম্বার আসামী (শান্তিগঞ্জ থানার মামলা নং -৯, তারিখ -২৮/০৬/২০২১ইং,জিআর-৭৯/২০২১,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড)। শান্তিগঞ্জ থানার হত্যা মামলায় ঘাতক দিলদার খান, এরশাদ খান ও আমিন খান আদালত থেকে জামিনে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ