প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য অন্তর (১৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয়, থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞার দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আল আমিন এর নেতৃত্বে একদল পুলিশ ২৯শে আগষ্ট রোজ শুক্রবার ১২ টা ৪০ মিনিটের সময় জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই উপজেলার খাসিলা গ্রাম নিবাসী মোঃ আবু সাঈদ (বিডিআর) এর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সদস্য জগন্নাথপুর থানার মামলা নং-২১, তারিখ- ২৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা- সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ এর এজাহারনামীয় আইনের সহিত সংঘাতে জড়িত মোঃ ফজলুল আজিম চৌধুরী ওরফে অন্তর মিয়া (১৭ বছর ০৯ মাস ১৬ দিন)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে আগষ্ট সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest