দিরাইয়ে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ আহত ১৮

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

দিরাইয়ে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ আহত ১৮

ছবি সংগৃহীত

বিশেষ প্রতিনিধিঃ
দিরাইয়ের পল্লীতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ধাপকাই গ্রামের আলতাব মিয়া ও তার প্রতিবেশী নবীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ২৮ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলা সহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাদিস মিয়া (৬০) ইয়াসমিনা বেগম (৩৫) গুরুতর আহত হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এবিষয়ে এখনো থানায় মামলা হয়নি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ