জগন্নাথপুরে ফুটপাতের অবৈধ দোকান-পাট উচ্ছেদ ও জরিমানা

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

জগন্নাথপুরে ফুটপাতের অবৈধ দোকান-পাট উচ্ছেদ ও জরিমানা

 

হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে উপজেলা প্রশাসন ও পৌর সভার উদ্যোগে ফুটপাতের অবৈধ দোকান- পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। এসময় ৫টি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারের যানজট নিরসনের লক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর পৌর সভার উদ্যোগে ২৭ শে আগষ্ট রোজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিট হতে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জগন্নাথপুর বাজারের ফুটপাতের অবৈধ ও অস্থায়ী দোকান-পাট ও অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ । এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া, বাজারের ইজাদর, জগন্নাথপুর থানা পুলিশ ও আনসার সদস্য বৃন্দ। অভিযানকালে প্রায় ৩০-৪০টির মত ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিছু মালামাল জব্দ করা হয়। মোট ০৫টি দোকানকে নির্দেশনা অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর হেলিপ্যাড পয়েন্ট থেকে পৌর পয়েন্ট থেকে চিলাউরা পয়েন্ট, ডাকবাংলো ব্রীজের মুখে, সবজির বাজার গলি, থানাগলি সহ অন্যান্য গলিতে উচ্ছেদ অভিযান করা হয়। কিছু দোকানকে জরুরিভিত্তিতে কাগজপত্র দেখানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে অচিরেই সেগুলো উচ্ছেদের আওতায় আসবে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।
উচ্ছেদ অভিযান পরবর্তীতে আর্চ ব্রীজ সংলগ্ন বাশের ব্রীজের মেরামত কাজ ও আর্চ ব্রীজের কাজের গতি পরিদর্শন করেছেন তিনি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যানজট নিরসনের লক্ষে ফুটপাতের অবৈধ দোকান -পাট সহ পৌর পয়েন্ট এলাকার সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে ও কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। এবং কিছু দোকানকে জরুরিভিত্তিতে কাগজপত্র দেখানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে অচিরেই সেগুলো উচ্ছেদের আওতায় আসবে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।

এ সংক্রান্ত আরও সংবাদ