প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোশনা বেগমকে হত্যায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরাধন (৩২) বিশ্বম্ভরপুর উপজেলার মৌয়াফুড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। এছাড়াও রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরাধনের মা শমলা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
২০ আগষ্ট রোজ বুধবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসনের জমিতে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এসময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest