প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত গাঁজা ব্যবসায়ীর নাম মো. নুরুল ইসলাম (৪৫)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন মাটিরজুরি ইউনিয়নের পনারগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে।তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয়,আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৮ আগস্ট) রাত ৯টায় শান্তিগঞ্জ থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মাদ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দরগাপাশা ইউনিয়নের ছয়হারা পয়েন্টে অভিযান পরিচালনা করেন। থানা পুলিশ জগন্নাথপুর—ডাবর আঞ্চলিক সড়কের ছয়হারা পয়েন্টে অভিযানকালে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশী শুরু করেন। তখন পুলিশের উপস্থিতি দেখে পিকআপ গাড়ি চালক ও গাঁজা ব্যবসায়ী মো. নুরুল ইসলাম গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করেন। এসময় উপস্থিত লোকজনদের সামনে পুলিশ পিকআপ গাড়ি তল্লাশী কালে গাঁজা ব্যবসায়ী মোঃ নুরুল ইসলামের চালিত পিকআপ গাড়ীর ড্রাইভিং সীটের নীচ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে থানা পুলিশের উপ পুলিশ পুলিশ পরিদর্শক মোহাম্মাদ মিজানুর রহমান জব্দকৃত গাঁজা ও পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো—ম—৫১—২৩২৭) থানায় নিয়ে যান। মঙ্গলবার থানা পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৯ আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, আমি নতুন যোগদান করেছি। আমার দায়িত্ব পালনকালে শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক নিমূর্লে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest